Thursday, May 31, 2018

প্রাথমিক বিদ্যালয়ে আর ১২০০০ শিক্ষক নিয়োগ, জুনে

                                                                           সূত্র ঃ ডিপিইর, প্রাথমিক মন্ত্রালয়


দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন করে ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আসছে জুনের শেষ দিকেএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভায় সভাপত্বিত করেন ডিপিইর মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল।ডিপিই সূত্রে জানা গেছে, সারাদেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৪ হাজার ৮২০টি। এর মধ্যে প্রায় ২০ হাজার স্কুলে প্রধান শিক্ষক নেই। ২০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদ পূরণে রাজস্ব খাতে নতুন করে ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

 ডিপিই সূত্রে আরও জানা গেছে, চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে ১০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নতুন করে আরও ১২ হাজার শিক্ষক নিয়োগ দিয়ে শূণ্য পদ পূরণ করা হবে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জুনের শেষের দিকে প্রকাশ করা হবে।
 বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্ততরের অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শূন্য পদগুলো পূরণে নতুন নিয়োগ কার্যক্রম রয়েছে। ২০১৪ সালের স্থগিত হওয়া ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রমও চলছে।
আগামী জুলাইয়ের মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ করা হবে। এ নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় রাজস্ব খাতে নতুন করে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
ডিপিই সূত্র আরও জানায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় রাজস্ব খাতে  শূন্য শিক্ষক পদ, প্রয়োজন অনুযায়ী সৃষ্ট পদ, প্রাক-প্রাথমিক স্তর মিলিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেড় লাখের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

Wednesday, January 3, 2018

চাকরির


ডাটা এন্ট্রি অপারেটর



ডাটা এন্ট্রি অপারেটর

এমবি সফটওয়্যার

খালি পদের সংখ্যা ২০
চাকরির বিবরণ / দায়িত্বসমূহ
  • সকাল ও সন্ধ্যার শিফটের জন্য এমবি সফটওয়্যার ডাটা এন্ট্রি অপারেটর খোঁজ করছে।
  • প্রদত্ত সফটওয়্যারে কাগজ থেকে ডাটা এন্ট্রি করা।
চাকরির ধরন : চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে এইচএসসি
অভিজ্ঞতা :
  • কমপক্ষে ১ বছর
  • চাকরিপ্রার্থীদের যেসব ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবেঃ
    Data Entry Operator (English), Data Conversion, Computer Operator
অন্যান্য যোগ্যতা
  • অপারেটররা পার্ট টাইম বা ফুলটাইম ভিত্তিতে কাজ করতে পারেন।
  • ইংরেজিতে টাইপিং গতি প্রতি মিনিটে অবশ্যই ৪০ শব্দের হতে হবে।
  • টাইপিং গতি: ৪০ শব্দের বা উপরে
কর্মস্হল : ঢাকা
বেতন সীমা
আলোচনা সাপেক্ষ
অন্যান্য সুবিধাদি
কোম্পানির নীতিমালা অনুসারে
            
আপনার সর্বশেষ সিভি নিয়ে চলে আসুন: এমবি সফটওয়্যার - ডাটা প্রসেসিং অফিস হাউজ - ৪১৬, রোড - ৩০, ৩য় ফ্লোর, মহাখালী ডিওএইচএস, ঢাকা। যোগাযোগ: আসরাফ আলী: ০১৬৭১৪২৩২৬২ বিল্লাল হোসেন: ০১৭৫২৯৭৫৬৯১
আবেদনের শেষ তারিখ : জানুয়ারী ৩০, ২০১৮


Tuesday, January 2, 2018

Daily Earning 2 Doller

.............................By NeoBux.

Visit the link if you interested ......

https://www.neobux.com/?r=shobuj421

প্রাথমিক বিদ্যালয়ে আর ১২০০০ শিক্ষক নিয়োগ, জুনে                                                                            সূত্র ঃ ডিপিইর...